মোহাম্মদপুর: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে কেউ এই ঘটনা ঘটিয়েছে কিনা তা নিয়ে কিছু বলছে না পুলিশ।

পুলিশ বলছে ইঞ্জিনে ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রাত পৌনে বারোটার দিকে বসিলা রডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে বলে জানানো হয়। কত সিসি দেখবে দেশের? প্রতিদিন হাজার হাজার নাশকতা, খুনের ঘটনা ঘটছে! কয়টাকে গ্রেপ্তার করেছে সঠিকভাবে পুলিশ? করলেও কোন এক অদৃশ্য শক্তির বলে ওরা ছুটকারা পেয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *