চট্টগ্রাম: বিদ্যুৎ সংকট আর কমলো না বাংলাদেশে।
ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
আজ, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে ঘটনাটি ঘটে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখন পর্যন্ত জানা যায়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।
বিদ্যুৎ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যান্ত্রিক ত্রুটির জন্য এমনটা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে।
