ঢাকা: অদ্ভুত কাণ্ড ঘটলো যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে। মাঝ আকাশে একজন যাত্রী মারাত্মক অসংলগ্ন আচরণ করছিলেন।

এর ফলে তাকে সিটের সঙ্গে স্কচটেপ দিয়ে বেঁধে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন পাইলট। রীতিমতো তাঁকে বেঁধে রাখা হয়।

বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নিউজার্সিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটে।

মেরিল্যান্ডের বাল্টিমোর বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করার পর ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

জানতে পারা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮-এর ফার্স্ট ক্লাসে বসেছিলেন এক যাত্রী। ঐ ব্যক্তি হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন।

বর্ণবাদী ও সমকামিতা বিদ্বেষী মন্তব্য করছিলেন বলে জানা যায়। এবং তিনি পাশের এক যাত্রী ও তাকে থামাতে আসা এক নারীকেও মারধর করেন।

তাঁর আচরণ উগ্র হতে থাকে রীতিমতো।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জুয়ান মেজিয়া নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন যাত্রী মিলে তাকে জিপটাই ও স্কচটেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। মেজিয়াকে ওই যাত্রী কামড়ও বসিয়ে দেন।

উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত বিমানে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের মোট ১ হাজার ১৬০টির বেশি ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *