ঢাকা: মনে আছে শেহরীন আমিন মোনামীর কথা? শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে।
এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন মোনামী।
সেই মোনামীর সব গোপন তথ্য ফাঁস হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া, যিনি মোনামি নামে পরিচিত, ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং তিনি হুমকি পাচ্ছেন-এই অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মোনামি উল্লেখ করেন, তাঁর বাড়ির ঠিকানা প্রকাশ্যে চলে আসায় সেখানে থাকাকেও তিনি নিরাপদ মনে করছেন না।
এ ঘটনায় নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি।
এমন অবস্থায় নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
অনুমতি ছাড়া ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
রবিবার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় তিনি জিডি করেন।
কে বা কারা ছড়াতে পারে এইসব? হঠাৎ কেনোই বা তাঁর সাথে এমন ঘটনা ঘটলো? এমন অনেক প্রশ্ন আসছে।
এর আগেও তাঁকে নিয়ে আলোচনা সমালোচনা ছিলোই।
তিনি যখন এর আগে পদত্যাগ করেন, সেটা ঘিরে ক্যাম্পাসে এবং সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ মোনামীকে দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের পৃষ্ঠপোষক হিসেবে অভিযোগ করা হচ্ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেহরীন আমিন মোনামী বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন ছাত্রসংগঠন এবং প্রগতিশীল শিক্ষক সমাজের সমালোচনার মুখে ছিলেন।
তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, তিনি ছাত্রশিবিরের কার্যক্রমকে পরোক্ষভাবে সমর্থন এবং পৃষ্ঠপোষকতা করছেন, যা বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চেতনার সাথে কোনোভাবেই মিলে না।
