ঢাকা: দেশটা অস্থিতিশীল হয়ে উঠেছে ভীষণভাবে।

রাজধানীর দুই জায়গায় বাসে আগুন দেয়ার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে অগ্নিসং‌যো‌গের ঘটনা ঘটেছে।

একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেই চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার বসে আছেন। কখনো ৩২ দাঁত বের করে হাসছেন। কী অদ্ভুত দেশে বসবাস করছি আমরা!?

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর ঘটে গেলো ঘটনাটি।

রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে আগুন দেওয়ার ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা পিকআপটিতে আগুন দেয়। খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *