ঢাকা: ১৫ আগস্ট তাদের হৃদয়ে কাঁপন ধরায়। তাই এই দিনে কিছু বানিয়ে খাওয়া বা খাওয়ানোও অপরাধের তালিকায় পড়ে।

খিচুড়ি রান্না করছিলেন তাঁরা, খিচুড়ি রান্নার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি।

আর তাঁর ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

খিচুড়ি রান্না করছিলেন, বোমা তো বানাচ্ছিলেন না। খিচুড়িই বোমা হয়ে ফেটেছে তাদের কাছে।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন।

তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *