কক্সবাজার: আবারো কি পুলিশ মারা শুরু হলো? বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এখানে ওখানে বোমা, হত্যা শুরু হয়েছে ঠিক ২৪ এর মতো।

এবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের এক কর্মকর্তা এএসআই মো. রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে ওয়াশরুম থেকে।

জানা গিয়েছে, মৃত রুবেল হোসেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

আজ, শনিবার (৮ আগস্ট) ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তখন ভোর ৫টা বাজে।

এই বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, শুক্রবার অর্থাৎ (৭ আগস্ট) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে বিকালের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়।

পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি তাঁর মোবাইলেও অনেকবার কল করা হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, ৮ আগস্ট ভোর তখন ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান।

তিনি দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখেন ভেতরে একজন ব্যক্তি পড়ে আছেন।

বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এপিবিএন পুলিশের কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের
সামনেই ওয়াশরুমের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ তো এভাবে অনুমানে বললে হয় না। চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তবে প্রশ্ন হচ্ছে, স্ট্রোক করা বিষয়টা হঠাৎ। ৭ তারিখ থেকে কেন তিনি নিখোঁজ? কোথায় ছিলেন? কে মারল তাঁকে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *