গোপালগঞ্জ: গোপালগঞ্জ উত্তপ্ত। টুঙ্গিপাড়ায় আগের দিনের সহিংসতার ঘটনার পর পরই এবার থানা ছেড়ে চলে গেলেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা।
যার যা জিনিসপত্তর ছিলো সব নিয়ে তারা চলে গেছেন।
আজ, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ সদস্যদের থানা ত্যাগ করতে দেখা যায়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ছিল।
দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানায় এসে আগুনে পুড়ে যাওয়া, ধ্বংসস্তূপের মধ্যে যেসব জিনিস অক্ষত ছিল, সেগুলো উদ্ধার করতে শুরু করেন।
কিছুটা উদ্ধার করে প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল সঙ্গে নিয়ে নিরাপত্তার জন্য তাঁরা থানা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে পুলিশ সদস্যদের গায়ে একটা টোকা পড়তে দেয়নি আওয়ামী লীগ। এমনটাই দেখা গিয়েছে ভিডিওতে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।
সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
