ঢাকা: আজ ঈদুল আজহা। নামাজ আদায় করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে আজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তাঁরা।

এর আগে সকাল ৭টা ১৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল ৭টা ২৭ মিনিটের দিকে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি।

সারাদেশজুড়ে ঈদের আনন্দ আজ।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *