ঢাকা: বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস এবং ব্যাগ দেয়া হবে সরকারের তরফ থেকে। জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।

বুধবার, ৮ জুলাই সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান।

তবে অনেকেই বলছেন, যেদিন দেওয়া হবে, সেদিন দেখা যাবে, বলা যাবে দিয়েছে।

এদিকে, কৃষির অগ্রগতি নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *