ফেনী: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান।

আজ, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাড়ি থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাড়ি থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী অতিক্রম করেছে। ফেনীতে দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

সফরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এবং দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন।

তারপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টায় আরো একটি উদ্বোধন । ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

মাঝে মধ্যাহ্নভোজন করে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *