ঢাকা: মেধাবীরা ধীরে ধীরে চলে যাচ্ছেন। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার নেই এটা ভাবতেই পারছেন না তাঁর অনুরাগীরা।
তিনি শোষিত বঞ্চিত, নিপীড়িত, মেহনতি মানুষের পক্ষে আজীবন সংগ্রাম করে গিয়েছেন।
রবিবার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গুণী এই অধ্যাপকের ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দু’টি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও বহু গুরুত্বপূর্ণ বই রয়েছে।
উল্লেখযোগ্য যে, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘সাহিত্য চিন্তা’, ‘রাজনীতি দর্শন’, ‘সংস্কৃতির সহজ কথা’র মতো তার লেখা অন্তত ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে।
অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি।
কেবল শিক্ষকতায় নয় , চিন্তায় , মেধা ও প্রজ্ঞায় তিনি ছিলেন অনন্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
