ঢাকা: এই দেশে জনগণের রোগ হওয়া একটা অভিশাপ। কারণ টাকা থাকলে তো উন্নত দেশে চলে যাবেন চিকিৎসা করাতে কিন্তু না থাকলে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে হবে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা পেতে রোগী ও স্বজনদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

মেঝেতে রাত কাটাতে হচ্ছে রোগীকে। কী নির্মম অবস্থা!

পরীক্ষার সিরিয়ালের জন্য মধ্যরাত থেকে লাইন, প্রশাসনিক ভবনের সামনের মেঝেতে রাত কাটানো, রেডিওথেরাপির জন্য মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা। মানুষ মারা যাওয়ার পর হয়তো অপেক্ষা ফুরোবে।

এমন দৃশ্য দেখলে নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না।

ভোর চারটাতেও মহাখালীর ক্যানসার হাসপাতালের গেটে দেখা যাচ্ছে পঞ্চাশজনেরও বেশি মানুষ মেঝেতে শুয়ে আছেন। কারও মাথার ওপর মশারি, কারও পায়ের কাছে কয়েল। এভাবেই শুয়ে আছেন তাঁরা।

ষাট পেরোনো ইসমত আরা বেগম জরায়ুমুখ ক্যানসার নিয়ে ব্যথায় চিৎকার করছেন, আর পরিবারের লোকেরা শুধু গায়ে হাত বুলিয়ে যাচ্ছেন। তিন দিনেও ভর্তি হতে পারেননি তিনি। এদিকে, সকাল হলে আনসারের বাঁশি বাজে, রোগীকে ধরাধরি করে সরাতে হয়। এটাই হচ্ছে তারেক রহমানের আমলে হাসপাতালের অবস্থা।

কারো কারো রেডিওথেরাপির তারিখ ২০২৭ সালেও পড়ছে। এই রোগীরা কীভাবে সহ্য করবে?

ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ধনীদের এই ঝামেলা নেই! তাঁরা বিমানে উঠে বিদেশে চলে যান।

রাষ্ট্রের সবচেয়ে বড় ক্যানসার হাসপাতাল পুরোটাই গরিবের ভরসা, আর সেই ভরসার ঠিকানা হয়েছে মেঝে।

ক্ষমতায় থাকা বিএনপি সরকার যখন উন্নয়নের কথা বলে, আই হ্যাভ এ প্ল্যান বলেন, তখন হাসি পায়।

অসহায়ত্ব আর ক্ষোভ নিয়ে ফারুক বলেন, গরিব বলেই তাঁরা সরকারি হাসপাতালে এসেছেন, অথচ রোগীকে এভাবে রাখলে বাঁচানো যাবে কীভাবে। সেদিনই রাত নয়টায় ইসমত আরা মারা যান। হাসপাতালে টানাহেঁচড়াই সার হলো, ভর্তি করানো গেল না, এই আক্ষেপ ঝরে পড়ে ফারুকের কণ্ঠে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ বলেন, রোগী সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, যাঁর এখন রেডিওথেরাপি দরকার, তাঁকে ২০২৭ বা ২০২৮ সালে সিরিয়াল দেওয়া আর না দেওয়া একই কথা। তাই ছয় সপ্তাহ পরপর স্বজনদের যোগাযোগ করতে বলা হয়েছে, যাতে সিরিয়াল পাওয়া গেলে জানানো যায়।

এই হচ্ছে উন্নয়ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *