রংপুর: রংপুরে হিন্দুদের কীর্তন বন্ধ করে দিল মুসলমানেরা। এই দেশে হিন্দুদের ধর্ম পালনেরও কোনো উপায় নেই।
ঘটনার তীব্র নিন্দা জানান তসলিমা নাসরিন।
তিনি লেখেন, ” মুসলমানেরা ধর্ম কর্ম করবে শুধু, হিন্দুরা করবে না। দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে, সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর অত্যাচার চলছে, নিরীহ জনতার ওপর হিংস্র জনতার নির্যাতন চলছে”।
মুসলমানদের ধর্ম বন্ধ করার সাহস পাবে হিন্দুরা? তারপরেও হিন্দুদের ধর্ম অবমাননা মামলায় কারাগারে ঢোকানো হচ্ছে।
বাংলাদেশের রংপুরে কীর্তন বন্ধের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় শীতলা মন্দিরে কীর্তন অনুষ্ঠানে আপত্তি জানিয়ে একদল কট্টরপন্থী হুমকি দেয় এবং পরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
মুসলমান কট্টরপন্থীদের তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলা হয়। ভাবুন একবার!? তারেক রহমান সরকার বসে বসে তামাশা দেখে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, কীর্তন চলাকালীন হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কয়েকজন ব্যক্তি মন্দির প্রাঙ্গণে ঢুকে আওয়াজ বন্ধ করার দাবি তোলে এবং পরে কীর্তন থামিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। উপস্থিত ভক্তদের একাংশ প্রতিবাদ জানালেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
সেখানে থাকা হিন্দুরা প্রশ্ন তোলেন, ধর্মীয় আচার পালনের কি অধিকার নেই তাঁদের?
বহু বছর ধরে ওই এলাকায় নিয়মিত কীর্তনের আয়োজন হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন। অভিযোগ উঠেছে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।
