ঢাকা: দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই।

শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

বার্ধক্যজনিত নানান জটিলতা ছিলো তাঁর । অবশেষে চলেই গেলেন। তিনি দুই ছেলে, নাতি–নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সংসারে।

উল্লেখযোগ্য যে, প্রয়াত চিকিৎসক রবিউল সাহেব চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা এবং সাবেক ব্যবস্থাপনা ট্রাস্টি ছিলেন।

অবদান অনেক আছে তাঁর। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন।

সমিতির উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ চক্ষুশিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখ রোগীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

১৯৭৫ সালে শুরু হওয়া স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষার কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোটামুটি আট লাখ শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *