ঢাকা: সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন।

বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর আফতাবনগরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

সাংবাদিক কিসমত খন্দকার মৃত্যুবরণ করেছেন এটা শুনে হতবিহ্বল হয়ে পড়েছেন তাঁর সমবয়সী বা পরিচিতরা।

কিসমত সাহেব ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন নির্লিপ্ত ও মোহহীন ব্যক্তি।

কিসমত খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। তিনি প্রথম জীবনে একটি কলেজের প্রভাষক ছিলেন।

নিজের পকেটের টাকা খরচ করে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পড়ালেখা করিয়েছেন, অসহায়কে সহায় করেছেন! তিনি ছিলেন একজন নিখাদ সমাজকর্মী।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাংবাদিকতা করেছেন।

খন্দকার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন।

কিসমত খন্দকারের মৃত্যুতে ইআরএফ ও ডিআরইউর শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *