কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন।

সোমবার এই অভিযানে উখিয়ার ইনানী সৈকত এলাকায় নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেয়া হলো।

ভবনটির মালিক দাবি করছেন, এটি নির্মাণে প্রায় ছয় কোটি টাকা খরচ হয়েছে।

অনেকগুলো দোকানও ভেঙে ফেলা হয়েছে। ভবনের নিচতলা ও দুই পাশে থাকা ১০ থেকে ১২টি দোকানঘর ভেঙে ফেলা হয়।

ভবনটিকে নিজেদের উদ্যোগে ভেঙে ফেলতে চারবার নোটিশ দেয়া হয়েছিলো আগে। অবৈধভাবে নির্মিত হয়েছিলো এটি। কউক কর্মকর্তারা জানান এই কথা।

কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, নোটিশের পরও ভবনটি অপসারণে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে যৌথ অভিযানে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।

এদিকে ভবনটির মালিক শহিদুল হক দাবি করেন, ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু করেন তিনি। ভবনের নিচতলায় দোকান, দ্বিতীয় তলায় রেস্তোরাঁ এবং তৃতীয় ও চতুর্থ তলায় পর্যটকদের থাকার কক্ষ তৈরি করা হয়েছিল। কিছুদিনের মধ্যেই রিসোর্টটি উদ্বোধনের পরিকল্পনা ছিল তাঁর।

শহিদুল হক বলেন, চারটি নোটিশেরই জবাব দিয়েছেন তিনি। ভবন নির্মাণের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *