রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে আজ ৩০ অক্টোবর টানা নবম দিনের মতো অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছেন কর্মসূচির আয়োজকরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে সাজেক ইউনিয়ন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালেও সাজেক সড়কের ১০ নম্বর শুকনোছড়াসহ বিভিন্ন স্থানে অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ নয় দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিকভাবেই মারাত্মক দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য যে, পার্বত্য অঞ্চলের সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের প্রধান দাবি নিয়ে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

সড়ক যোগাযোগ বন্ধ থাকার পাশাপাশি সাজেক ও এর আশপাশের এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছানো যায়নি।

সন্তু লারমার বিষয়টাতেই আটকে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *