রাঙামাটি: আবারো বন্ধ সাজেক ভ্যালি। পর্যটন খাতের অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার হিসেব কেউ দেবে না।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাময়িকভাবে মানে অনির্দিষ্টকালের জন্য।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সাজেকে অবস্থান করা পর্যটকদের আজ, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

আরও বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

উল্লেখযোগ্য যে, গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। সেই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করার কথা বলা হয়েছিল।

পরে আবার দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *