ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র আলোচনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

সাঈদ খোকনের গ্রেপ্তারের ঘটনা শুনেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং পুরান ঢাকার অলিগলিতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ উগড়ে পড়ছে।

সাঈদ খোকন কে তা হয়তো অনুধাবন করতে পারেনি এই সরকার, বলছে জনগণ।

তিনি বলেছিলেন, “দল ও দেশের জন্য আমার বাবা জীবন বাজি রেখেছিলেন। একুশে আগস্ট একের পর এক ছোঁড়া গ্রেনেডের সামনে নির্ভয়ে নিজেকে পেতে দিয়েছেন নেত্রীর জীবন বাঁচাতে। আমি তারই সন্তান। নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত আমিও”।

জানা গিয়েছে, মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যার কোনো অপরাধ নেই, তাঁর জন্য তো জুলাই আছেই!

পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের পল্টন থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা বলছেন, তিনি চাইলে যেকোনো সময় বিদেশে পাড়ি জমাতে পারতেন। বিমানবন্দরের পথ ধরে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশের মাটি আঁকড়ে ধরে ছিলেন।

নিজের বাবার আদর্শ ও জন্মভূমির প্রতি টানের কারণেই তিনি পালিয়ে যাওয়ার পথ বেছে নেননি।

উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত মোহাম্মদ হানিফের সন্তান।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ হানিফের নাম জড়িয়ে আছে গভীর ত্যাগের মহিমায়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার সময় মানবঢাল তৈরি করে নেত্রীকে রক্ষা করেছিলেন এই মোহাম্মদ হানিফ।

নিজের জীবন বাজি রেখে সেদিন তিনি যে
আনুগত্যের পরিচয় দিয়েছিলেন, সাধারণ মানুষ আজও তা শ্রদ্ধার সাথে স্মরণ করে।

উল্লেখযোগ্য যে, এর আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন সাঈদ খোকন।

ওই ভিডিওবার্তায় তিনি দাবি করেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *