ঢাকা: আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিএনপি সরকারের যুগে পুরো পরিবারসহ মেরে ফেলা হচ্ছে, কিন্তু কোন দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।

সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে একজন নারী, পুরুষ এবং সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শনিবার ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ড ছাড়া আর কী ঘটতে পারে? নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিলো।

‎স্থানীয়রা জানায়, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত।

গতরাতে ওই কক্ষ থেকেই হঠাৎ পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। খবর পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মরদেহে পচন ধরে গেছে। হয়তো কয়েকদিন আগেই তাঁদের হত্যা করে ফেলে রাখা হয়েছে। ছোটো নবজাতকেও মেরে ফেলা হয়েছে।

আশুলিয়া থানার এসআই রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে তদন্ত হলেও কী না হলেও কী! উপরের হাত যদি বলে দেয় তদন্ত থেমে থাক, তাহলে থেমে থাকবে!

পোস্টমর্টেমের জন্য তিনটি মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

অন্ধকার সময় আবার ফিরে এসেছে। যারা পরিবারের সাথে একসঙ্গে থাকেন বা যারা পরিবার থেকে দূরে থাকেন তারা সকলেই খুব সাবধানে থাকবেন। সবসময় পরিবারের খোঁজখবর রাখবেন।

চলাফেরা অত্যন্ত সাবধানে করবেন। অপরিচিত কারো সাথে ‍নুতন করে সম্পর্ক করবেন না। কাউকে সন্দেহ হলেই বিশ্বস্ত কাউকে সেটা অবহিত করুন।

কারণ রাষ্ট্র এখন আর আপনার নিরাপত্তা দিতে সক্ষম নয়। পরিবেশ এমন হয়েছে দেশের যে এখন খোদ পুলিশেরই নিরাপত্তা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *