ঢাকা: আজ, ১৯ নভেম্বর দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন চলছে’। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন করার আর কী থাকতে পারে?
রাজধানী ঢাকায় গণপরিবহন সহ যানবাহন চলাচল বন্ধ।
দেশের জনগণ আওয়ামী লীগের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে জনগণ।
শেখ হাসিনার দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের একাধিক এলাকা।
সকাল থেকেই বিভিন্ন রাস্তায় নেমে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি উঠেছে।
অবশ্য গোপালগঞ্জ আগেই স্বাধীন করেছে আওয়ামী লীগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, লকডাউন কর্মসূচি চলাকালীন থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং থানার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।
কোটালীপাড়ার মাঝবাড়ি ও তারাশী এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ঢাল ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
