ঢাকা: বাংলাদেশের পতাকা দেখে আবেগ ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান, ভক্তের আনা পতাকায় পরম যত্নে স্বাক্ষর করে দিলেন তিনি।
সম্প্রতি শেখ হাসিনার প্রেস কনফারেন্সে যোগ দেয়ায় রাজাকারের শাবকরা ক্ষেপে উঠেছে। গালিগালাজ করা শুরু করেছে সাকিবকে। তবে তাতে তাঁর কিছুই আসে যায় না। কারণ নিজের যোগ্যতা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী সাকিব। নিমকহারাম নন।
এবার ফের চর্চায় তিনি।
বিদেশে বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
সাকিব এখন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন।
কলম্বোর প্রেমাদাসায় গত রাতে গল গ্যালান্টস-জাফনা কিংস ফাইনাল শেষে সাকিব ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে ডাক দেন একজন বাংলাদেশি ভক্ত।
দেশের লাল-সবুজের পতাকা দেখে ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার ছুটে যান গ্যালারির দিকে। বাংলাদেশের পতাকার ওপর দিলেন অটোগ্রাফ।
শুধু জার্সিতেই অটোগ্রাফ নয়, এক খুদে ভক্তের আবদারও পূরণ করেন সাকিব।
বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দেখে সেই ভক্ত ছোট্ট একটা ব্যাট তুলে দেন তাঁর হাতে। সাকিব সেখানেও দিলেন অটোগ্রাফ।
তাঁর অটোগ্রাফ করা দেখে বোঝা যাচ্ছিলো দূরে থাকলেও কতটা ভালোবাসেন দেশকে। পতাকা ছুঁয়েই দেশকে ছুঁলেন।
শ্রীলঙ্কায় লাল সবুজ পতাকা দেখে আর আবেগ যে ধরে রাখতে পারেননি তা সাকিবকে দেখেই বোঝা গেছে।
সাকিব আল লাল সবুজের জার্সি গায়ে প্রায় দেড় যুগ প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। এবার সেই পতাকায় অটোগ্রাফ দিলেন। ছবিটা যেন ফ্রেমে বাধিয়ে রাখার মতো।
