বগুড়া: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে নাম পরিবর্তনের জোর জুলুম শুরু হয়েছিলো।
বিশেষ করে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্কুল-কলেজ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পাল্টে নতুন নামকরণ করা হয়। সবকিছু করা হয়েছে জুলুম করে।
তাহলে নতুন ক্ষমতাসীন তারেক রহমানের আমলেও কি সেই ধারা বজায় রইল?
বগুরায় এক উপজেলার নাম পরিবর্তন হতে চলেছে। শিবগঞ্জের নাম পরিবর্তন হচ্ছে। শিবগঞ্জের সাথে হিন্দুদের শিব নামটি জড়িয়ে আছে বলেই কি তাদের আপত্তি?
মীর শাহে আলম নামে তারেকের এক মন্ত্রী বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান’ করার উদ্যোগ নিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এ উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা।
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ ঘোষণা দেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে শিবগঞ্জ নামে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরও একটি উপজেলা আছে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।
ভৌগোলিক অবস্থান হিসেবে বলা হয়, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। আয়তন ৩১৫ কিলোমিটার।
বগুড়া জেলা শহর হতে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত।
শিবগঞ্জ নামটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
বর্তমানে শিবগঞ্জ নামটি ঐতিহাসিকভাবেই প্রতিষ্ঠিত এবং সরকারি নথিপত্রেও বহাল রয়েছে।
