ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) সারাদিন ভোটগ্রহণ শেষে আজ শনিবার (৪ জুলাই) ভোর ৪.৪৫ এ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয় চৌধুরী জয়ী হয়েছেন। জয়ের প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *