ঢাকা: রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন (৩৫) মারা গিয়েছেন।এছাড়াও ঘটনায় নাজমুল (৩৩) নামে একজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সকালেই বংশালের মুকিমবাজার শিয়াগলিতে ঘটনাটা ঘটে। আচমকা হতচকিত হওয়ার মতোই ঘটনা।

দুজনকেই দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণটি ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *