পাবনা: পাবনার আতাইকুলায় গুলি করে দুজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে পুষ্পপাড়া হাটে এই ঘটনা ঘটে বলে জানান আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা।

সন্ত্রাসীর গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকেও গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে এই ঘটনা ঘটে।

পুষ্পপাড়া হাটের ইজারাদার ও কার্যক্রম নিষিদ্ধ থাকা শ্রমিক লীগের নেতা আব্দুস সালাম (৫০) এবং ধর্মগ্রাম এলাকার উমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩৮) কে খুন করা হয়।

ওসি প্রদীপ কুমার সাহা বলেন, সালাম ও রিপন পুষ্পপাড়া হাটের কার্যালয়ের সামনেই ছিলেন। রাত পৌনে ৮টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে, তারপরেই পালিয়ে যায়।

গুলিতে ঘটনাস্থলেই দুজন লুটিয়ে পড়েন। স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। গুলিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সালাম অনেকদিন ধরে পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে ব্যবসা করে আসছিলেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে সমঝোতা করে তিনি হাটটি ইজারা নেন বলে জানা যায়।

ইজারাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার বিরোধ হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *