কক্সবাজার: চিন্তা করা যায়? চীনের প্রেমে যারা হাবুডুবু খান, তাঁরা দেখুন। আসলে মনের চোখ না মেললে কোনোকিছু দেখা যায় না।

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোন শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিককে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। পুলিশ বাকি আরো তদন্ত করে বিস্তারিত জানাবে।

চীনা নাগরিকদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকিউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদ উদ্দিন মুহাম্মদ আসিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার রাতে হোটেল সি-প্যালেস থেকে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, এক ভুক্তভোগীর রামু থানায় করা অভিযোগের সূত্র ধরে অভিযান চালানো হয়।

এই প্রতারকদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এবং বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।

তবে এদের নাম ঠিকানা আপাতত জানাতে রাজি হয়নি প্রশাসন।

এরা বাংলাদেশে হোটেলে থেকে দেশবাসীর সাথে প্রতারণার কাজ করে।

‎কক্সবাজারের একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের কয়েকটি হোটেল ভাড়া নিয়ে বাস করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।

এর আগে ২৬ আগস্ট মেরিন ড্রাইভ সড়কের ৪টি হোটেলে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক চীনা নাগরিক পালিয়ে যায়। তবে প্রায় হাজারটা মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *