ঢাকা: নবজাতক ছয় শিশুর মৃত্যু! এটা কী কোনো খেলা কথা? খেলা হচ্ছে দেশটায়? সারা পৃথিবীর বিনিময়েও একটা প্রাণ পাওয়া যায় না, অথচ এই দেশে কী অবলীলায় মেরে ফেলা হচ্ছে শিশুদের! সরকার একটা কথা বলে না!

রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ছয় জন নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

এসি রুম অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল যার কারণে এসি এক ঘন্টার মতো বন্ধ রাখা হয়েছিল, পরবর্তীতে এসি ছাড়ার পর এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

শিশুরা গরম সহ্য করতে না পেরে এই দুর্ঘটনাটি ঘটেছে। রোগীর স্বজনরা জানিয়েছেন ঘটনার সময় কোন নার্সকে খুঁজে পাওয়া যায়নি।

বেশ কয়েক জন নবজাতক শিশুকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, পরপর ছয় জন শিশু মারা যায়। এই হৃদয় বিদারক ঘটনাটি সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে।

আগামীকাল পবিত্র ঈদুল আযহা ঈদ। তার একদিন আগে কি ঘটনাটি ঘটে গেল ভাবতে অবাক লাগে। পরিবারগুলোর কী অবস্থা ভেবেছে সরকার?

সারা দেশ আনন্দ করছে, সরকার আনন্দ করছে আর এই পরিবারগুলো চোখের পানি, বুকে ব্যথায় কাটাবে ঈদের দিন।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

বুধবার দুপুরে হাসপাতালের ওই ওয়ার্ডটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘আজকে ভোরবেলায় এই কক্ষে এসি–সংক্রান্ত জটিলতা অথবা অন্য যেকোনো কারণে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি পাওয়া গেছে।’

আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে বলে তিনি জানান।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পোস্ট অপারেটিভ রুমে ছয়টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমরা এসেছি। তাদের বয়স এক থেকে দুই দিন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *