ঢাকা: টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং উজান থেকে ধেয়ে আসা পানির চাপ সামাল দেয়ার জন্য কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের ১৬টি স্পিলওয়ের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
আজ , শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টা থেকে এই পানি নিঃসরণ শুরু হয়।
এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জলাধারের পানির স্তর নিরাপদ রাখতে এবং বাঁধের ওপর অতিরিক্ত চাপ কমানোর জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্যায় তো ভেসে গিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। চট্টগ্রামের অবস্থা সবচেয়ে খারাপ হয়।
এবার কর্ণফুলী নদী ও আশপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নদীতে নৌযান চলাচল, মাছ ধরা এবং তীরবর্তী এলাকায় অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
