ঢাকা: পদ্মা সেতুর রেল প্রকল্পের এলিভেটেড অংশের নিচের মাটি কেটে নিয়ে যাচ্ছে। পরে বলা হবে পদ্মা সেতু ভেঙ্গে গেছে দুর্বল কাজ করার কারণে।

কি কারণে জানেন কেউ, ধ্বংস করার চেষ্টা??

শেখ হাসিনার উন্নয়ন, দেশের পরিষেবা, অর্থনৈতিক ভিত্তিতে যদি গা জ্বলে তবে তিলে তিলে ধ্বংস না করে ৩২ নাম্বারের মতো ঢাক ঢোল পিটিয়ে বুলডোজার দিয়ে ধ্বংস করলেই হয়!

মেট্রোরেল গরুর হাট, এইসব না করে সব কিছু ঘোষণা দিয়ে ধ্বংস করলেই হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে।

এতে করে সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, এ ধরনের কাজের কোনো অনুমোদন তারা দেয়নি। দেয়নি যদি এত সাহস হলো কার?

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্রিজের পিলারের গোড়া থেকে মাটি কেটে বিক্রি করছেন সাবেক ইউনিয়ন মেম্বার আবুবক্কর ও তাঁর অনুসারীরা।

অনুমতি আছে—এমন একটি কাগজ দেখিয়ে পিলারের গোড়ার মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন জেলা প্রশাসক। পরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি যাচাইয়ের নির্দেশনা দেন।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পেয়ে আমি ফতুল্লার এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ওইখানে রেলওয়ের লোকজনও উপস্থিত ছিলেন। যাঁরা মাটি কাটছেন, তাঁরা একটি কাগজ দেখিয়েছেন, তাঁদের নাকি মাটি কাটার অনুমতি রয়েছে।’
ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে আমি সেখানে গিয়েছিলাম।

সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যাঁরা মাটি কেটে নিচ্ছেন, তাঁরা জানিয়েছেন—তাঁরা প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির কাছ থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন। এটি এই প্রকল্পের কাজেরই অংশ। যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, বাংলাদেশ রেলওয়ে কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না। যাঁরা মাটি কাটছেন, তাঁরা যদি কোনো অনুমোদন দেখিয়ে থাকেন, তাহলে সেটা হয় ভুয়া, নয়তো কাগজপত্র যাচাই করে দেখতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *