গোপালগঞ্জ:সময়টা পাল্টেছে, রাজত্ব পাল্টেছে, রাজা পাল্টেছে কিন্তু শয়তানি ছবিটা না।

জঙ্গী ইউনূসের কালে যেমন অপমান করা হয়েছে জাতির পিতাকে, ঠিক তেমনি মুক্তিযুদ্ধের চেতনা বেচে ক্ষমতায় আসা বিএনপির কালেও।

তারেক রহমানের জমানাতেও বদলাল না ছবি। গোপালগঞ্জে শেখ মুজিবর রহমানের ম্যুরালে কালি লেপে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা।

সোমবার দুপুর ১১.৪৫ এর দিকে তাঁরা উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ৪০–৫০ জন নেতা–কর্মী মিছিল করছেন। বিভিন্ন স্লোগান দেন। শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদ জানান।

এখন পুলিশ কি প্রতিবাদ করার জন্য ছাত্রলীগ ধরবে নাকি এই দেশটা যার হাত ধরে স্বাধীন হয়েছে, সেই জাতির পিতার অপমানকারীকে ধরবে?

কারা করেছে এই কাজ? হয় বিএনপি, নাহয় জামাত শিবির।‌অথবা দুই পক্ষ মিলেই করেছে!

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কেউ কালি মেখে রাখে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *