টুঙ্গিপাড়া: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি। কোনো টাকা না, কোনো পারিশ্রমিক না… বঙ্গবন্ধুর জন্য ওরা জীবন দিতে প্রস্তুত।

ভালোবাসা থেকে, অন্তর থেকে, সর্বস্তরের জনগণ নিজের হাতে পরিষ্কার করছে বঙ্গবন্ধুর সমাধিস্থল।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যুগে যুগে রাজাকাররা পারেনি বাংলাদেশের সাধারণ মানুষগুলোর মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে!

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা এসে ভিড় করতে থাকেন ।

তারপর শত শত নেতাকর্মী, জনগণ সমাধিসৌধের বিভিন্ন অংশ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ থাকায় স্থানটি একেবারে অপরিচ্ছন্ন হয়ে পড়েছে।

জায়গায় ধুলো পড়তে পারে, মানুষের মনে নয়।

১৬ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *