ঢাকা: একটা জনপ্রিয় কথা আছে “আপনি আচরি ধর্ম শিখাও অপরে”- অর্থাৎ অন্যকে কোনো সৎ শিক্ষা বা উপদেশ দেওয়ার আগে তা নিজের জীবনে পালন করা উচিত। নিজে যেটা করবেন, সেটাই অন্যকে বলবেন, যেটা করবেন না সেটা বলবেন না করতে।

এই কথাগুলো আমাদের দেশের শিক্ষিতরা জানে না। ওরা (সবাই না, শিক্ষিত রাজাকারদের কথা বলছি) জানে ধর্ষণ, কীভাবে জীবন থেকে আনন্দ বাদ দেয়া যাবে সেই চিন্তা করে। তবে নিজূর আনন্দ নয়, পরের আনন্দ।

মো. মাহমুদুল হাসান মামুন (Md Mahmudul Hasan Mamun) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দেশে প্রেম রোমান্স নির্ভর সিনেমা ও নাটক বন্ধ করার জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছেন। অর্থাৎ বোঝা গেলো তিনি রোমান্স পছন্দ করেন না।

অথচ তাঁর ফেসবুক আইডিতেই দেখা গেছে, গত বছরের ৫ আগস্ট তিনি তামিল radhe shyam সিনেমাটি দেখে রিভিউ দিয়েছেন। এছাড়াও আইডিতে খুঁজলে এরকম আরো রোমান্টিক মুভি আছে যেগুলো তিনি দেখেছেন আনন্দ করেই।

তিনি রিভিউতে লিখেছেন, ছুটির দিনে radhe shyam ছবি দেখছি। Very Complicated Love Story!

মানে কী একটা অবস্থা বোঝেন এবার?
নিজে লাভ স্টোরি সিনেমা দেখে অন্যদের না দেখতে দেয়ার কারণ কী?

কারণ এটাই, আমি যা খুশি করবো, আনন্দ করবো, নাচবো গাইবো- কিন্তু দেশের মানুষ জবুথবু হয়ে আন্ধারে বসে থাক! ঠিক মৌলবাদী স্বভাবের।

নোটিশে আইনজীবী দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্সনির্ভর গল্পের পরিমাণ বেড়েছে। এর ফলে সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অথচ ধর্ষণ, হিন্দু খুনের বিষয়ে তিনি নির্বাক, রোবোট। এরা আদতে সমাজকে কী শিক্ষা দিতে চায়?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *