চট্টগ্রাম: শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলো।
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত একটি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন নিজেই।
গত ১৭ সেপ্টেম্বর মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। এবং ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত আবেদনটি মঞ্জুর করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মামলাটির তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাদীর প্রত্যাহারের আবেদন পাওয়ার পর ২৯ সেপ্টেম্বর আদালত মঞ্জুর করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
তবে কোন কারণে তিনি মামলা প্রত্যাহার করেছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মামলা প্রত্যাহারের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান এবং জনপ্রিয়তা, দেশের প্রয়োজন এইসব বিষয় উঠে আসছে।
নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগে কফিল উদ্দিন ১৮ নভেম্বর মামলাটি করেছিলেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এবং সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছিল।
সব মিলিয়ে আসামির সংখ্যা ছিল ১৮৭ জন।
