ঢাকা: প্রতিদিন একটা করে হিন্দু হত্যা না করলে জিহাদিদের ক্ষিধে যেন মিটছে না। দেশের পরিস্থিতি একেবারে ভালো নয়।
হিন্দু হত্যার কোনও বিচার হয় না। বিচার হয় না বলেই হিন্দু হত্যা চলতে থাকে, প্রতিদিন।
বিএনপি-জামায়াতের সেই ২০০১-২০০৬ সালের পৈশাচিক অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটতে শুরু করেছে। তারেক রহমান কী বলবেন এসবের? কোনো জবাব আছে? মানুষ কি থাকবে না এই দেশে? বলে দিন তাহলে প্রকাশ করে…!
বিএনপি ক্ষমতায় থাকা মানেই দেশে উগ্রবাদের আস্ফালন, জঙ্গি হামলা আর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্ষমতার দাপটে হত্যা-দখলদারিত্বের রাজত্ব!
২০০১ সালের নির্বাচন-পরবর্তী বাঁশখালী গণহত্যা কিংবা হাজার হাজার সংখ্যালঘু পরিবারকে ভিটেমাটি ছাড়া করার যে রক্তঝরা ইতিহাস বিএনপি তৈরি করেছিল, আজ আবারও দেশকে সেই ভীতি ও নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে!
পরিস্থিতি ভয়াবহ এখন।
বিএনপি যখনই ক্ষমতার আস্ফালন দেখায়, তখনই দেশের হিন্দু সম্প্রদায় বলির পাঁঠা হয়।
এই ঘৃণ্য অপরাজনীতি বন্ধ না করে তারেক রহমান বলছেন সবাইকে বাংলাদেশি ভাবতে হবে!? এই কথা তো একবারো ভুল করেও মুখের বার করেন না যে দেশে আর হিন্দু হত্যা চলবে না!? বললে যদি জামাত গলা চিপে ধরে!?
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তারেক সাহেব কাকে কী বোঝাতে চাইলেন?
তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।
অবশ্যই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের সংবিধান কি আপনি ফলো করছেন?
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের পালা। তবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।
ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশ সবার। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
আসলে সত্যি করে বললে, এইসব অনেক উপহাস, টিটকিরি সনাতনীরাও বোঝে না। বা বুঝলেও তাদের করারও কিছু নেই!
