চট্টগ্রাম: দেশবাসী শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরিদর্শন করতে দেখছে, কোনো কাজ করতে দেখছে কি?

এইযে দেশে বিদ্যুতের সমস্যা ঘোরতর হয়েছে, ২৪ ঘন্টায় ২২ ঘন্টাই বিদ্যুৎ থাকে না, প্রধানমন্ত্রীকে জনগণ আর্জি জানাচ্ছে যেন এই অবস্থা থেকে মুক্ত করেন তিনি। কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রী দিব্যি পরিদর্শন করছেন।

এবার গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়।

প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *