ঢাকা: ১৬ নভেম্বর ২০২৬-এর শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন মজুরি ঘোষণা নিয়ে আবারও প্রশ্ন উঠেছিলো।
“আজ মজুরি গঠনের কথা ছিল, তাহলে হলো না কেন? এত তালবাহানা কেন?” প্রশ্ন উঠেছিলো। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক । কারণ যে শ্রমিকরা দেশের মেরুদণ্ড ধরে রেখেছে, তাদের দিকটা দেখাও কর্তব্য।
দেশে রপ্তানি আয়ের সিংহভাগ আসে যে তৈরি পোশাক খাত থেকে, আর সেটাই বসে গেছে একেবারে। এক মাসেরও বেশি সময় ধরে চলছে অস্থিরতা। শ্রমিকদের পরিবার কীভাবে চলবে সেটা না দেখে জোরজবরদস্তি করলে তো হয়না! কারণ শ্রমিকদের কাজও করতে হবে, আবার তারা দাবিও জানাতে পারে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। সরকার ন্যূনতম মজুরি নির্ধারণে একটি বোর্ড গঠন করলেও আন্দোলন থামেনি।
ব্যাপক আন্দোলনের মুখে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে ।
আর সরকার তো কীভাবে গা বাঁচিয়ে চলবে, সেটার পথ খুঁজতে খুঁজতে হাতে হ্যারিকেন নিয়েছে।
সরকারের দাবি, এ আন্দোলনকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। একটি গোষ্ঠী মানে তাদের কথায় আওয়ামী লীগ আরকি!
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, তৈরি পোশাকশিল্পে অস্থিরতার কারণে সম্প্রতি ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ চলে গেছে, যার মূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।
টাকার হিসাবে (১২৫ টাকা ডলার ধরে) ৩ হাজার ১৭৫ কোটি টাকা। এমন পরিস্থিতিতে গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এতে মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে জানা গেছে।
জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভা হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।
