পাবনা: আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন অবধি গ্রেপ্তারি চলছে। একটা নকশা চলছে দেশে!

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিনজন নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

গতকাল, সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বহু তথ্য পুলিশ লুকোয়, উল্টোপাল্টা কথা বলে। আসল সত্য জনগণকে জানতে দেয়া হয় নি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কী পাওয়া গেছে সেটা খোলসা করে বলেনি তারা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ জানান,গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের ঢাকা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়ায় নিয়ে আসার জন্য পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *