ঢাকা: সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন এখনো অব্যাহত রয়েছে দেশে। তারেক রহমান যে প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন, তিনি দেশের কোন সমস্যাটার সমাধান করতে পেরেছেন আজ অবধি? বরং জঙ্গী ইউনূসের রেখে যাওয়া অসমাপ্ত কর্ম তিনি সমাপ্ত করছেন!

কারাগারে তো বিনা বিচারে রেখে দেয়া হয়েছে অনেক সাংবাদিককে, এখন আবারো ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (MRU)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ।

MRU-এর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করে।

সংগঠনটি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং আহত সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

MRU বলছে, কোনো সাংবাদিকের সংবাদ সংগ্রহ বা পেশাগত কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলে তা আইনানুগ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান করা উচিত। কোনো ধরনের হামলা বা সহিংসতা গ্রহণযোগ্য নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *