বরিশাল: আবারো সড়ক দুর্ঘটনা! চলে গেল একটা ভরা পরিবার। এইভাবেই দেশের জনসংখ্যা কমছে, সরকারও খুশি। বেশি কেউ কিছু চাইবে না। জনগণ সাফ হলে আর কে চাইবে?

বরিশালের গৌরনদী উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে বেপরোয়াগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ পরিবহনের বাসটি ভাঙচুর করে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে।

মোটরসাইকেলে ছিলো স্বামী, স্ত্রী ও তাদের সন্তান। তাঁরা তিনজনেই ঘটনাস্থলে নিহত হন।

ধারণা করা হচ্ছে, ঈদের ছুটি কাটাতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন–বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) ও শিশু কন্যা জান্নাত (৭)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *