টাঙ্গাইল: সড়ক দুর্ঘটনায় একের পর এক তাজা প্রাণ ঝড়ে পড়ছে। তারপরেও না আছে পথচারীদের সতর্কতা, না আছে চালকদের সতর্কতা, না আছে সরকারের কড়াকড়ি।
এবার টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন মারা গেছেন। এবং দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল।
বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে করে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন মারা যান। এবং আহত অন্তত ১৭ জন।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
