চাঁপাইনবাবগঞ্জ: বর্ষায় বিদ্যুৎ থেকে অত্যন্ত সাবধানে থাকতে হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিকভাবে মৃত্যু হলো একই পরিবারের তিনজনের।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই সাঈদ হাসান জানান, সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে বিদ্যুৎস্পর্শ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বাড়ির বৈদ্যুতিক তার থেকে একটি অংশ বিদ্যুতায়িত হয়ে যায়। সেখানে হাত দিলে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাইঝি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তাঁর মেয়ে মিম।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *