ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হঠাৎ করেই।

গ্যাস লাইনের কাজ করার সময় ঘটে এই বিস্ফোরণ। এতে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানিয়েছেন, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাড়িতে গ্যাস লাইনের কাজ করছিলেন তারা।

কাজ করতে করতে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন।

রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। আর বাকি দুইজনের দগ্ধের পরিমাণ আরো কম। তিনজনই আশঙ্কামুক্ত আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *