ঢাকা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেলেন বাংলাদেশি এক নারী এবং তাঁর দুই ছেলে–মেয়ে।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে দুর্ঘটনাটি।

নিহত ব্যক্তিরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তাঁর মেজ ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ (১৫)।

যারা আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৫) এবং তাঁদের বড় ছেলে নাবিল (২৪)।

জানা গিয়েছে, শফিকুল ইসলাম সৌদি আরবে চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকার উত্তরায় থাকেন। তাঁরা চারজন সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন ওমরাহ করতে যাওয়ার সময় যে এই দুর্ভাগ্য ছিলো তা কে জানতো?

নিহত তানিয়া তাহমিনার বাবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে। তাঁর প্রয়াত বাবা নাজিমুদ্দিন মোল্লা আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বলে জানা গিয়েছে।

তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন,তাঁর ভাগনে তাজবিক ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আর এক সপ্তাহ পরেই তাঁর ফ্লাইট ছিল।

মরদেহ দেশে আনার বিষয় নিয়ে তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, যেহেতু ওমরাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ কারণে তাঁদের মরদেহ দেশে আনা হবে না। শুক্রবার দুপুরে জানাজা শেষে সেখানে তাঁদের দাফন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *