কক্সবাজার: সড়ক দুর্ঘটনা কমবে না এই দেশে। প্রতিদিন কোথাও না কোথাও আছেই দুর্ঘটনা।

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার দুপুর ২টা নাগাদ উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

কী দুর্ভাগ্য ছিলো দুই বোনের। একসাথে চলে গেলো পৃথিবী ছেড়ে। তাও কোনো স্বাভাবিক মৃত্যু নয়।

নিহত দুই বোন হলেন—উখিয়ার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তি পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চালকসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *