নওগাঁ: ধর্মের কল বাতাসে নড়ে। বাতাসরে তো গ্রেপ্তার করতে পারবা না, বাতাস তো খবর রটিয়ে দিচ্ছে। মানুষদেই পারবা গ্রেপ্তার করতে!

শেখ হাসিনা দেশে আসবেন, এটা নতুন ঘোষণা নয়। সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলেই আসছেন তিনি ডিসেম্বরে দেশে আসবেন। শাস্তির খাঁড়া মাথায় নিয়েই দেশে ফিরবেন। সব কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন‌ এবং দেশের মানুষ জানে!

কিন্তু তারপরেও সরকার প্রশাসনের সন্দেহ। এবং গ্রেপ্তার।

আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ডিসেম্বরে দেশে ফিরবেন— এই কথা মাইকিং করায় নওগাঁর মান্দা উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবশ্য কথাগুলো তো তাঁদের নয়। শেখ‌ হাসিনার কথা। এত চোর বাটপার, ধর্ষক, খুনী, মববাজ থাকতে তাঁদেরকেই দৌঁড়ে দৌঁড়ে ওরা গ্রেপ্তার করে।

এবং সম্প্রতি আওয়ামী লীগের এক নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে নিজের ফ্ল্যাট থেকে! অর্থাৎ টার্গেট কিলিং চলছে। তারেক সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে মানবধিকার সংস্থা, কিন্তু কোনো লাভ নেই।

যাই হোক, শেখ হাসিনার উক্ত ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। মাইকিংয়ে ব্যবহার করা ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এই মাইকিং করা হয়। ওই প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান এবং অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দেন।

এ সময় তিনি দলমত-নির্বিশেষে সবাইকে শেখ হাসিনাকে স্বাগত জানানোর আহ্বান জানান। প্রচারণার শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *