ঢাকা: বগুড়া থেকে ঢাকা এসেছিলেন চোখের চিকিৎসা করাতে। সেই প্রধান শিক্ষিকা প্রাণ হারালেন ছিনতাইয়ের হাতে।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের এক বার্তায় এই তথ্য জানানো হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বার্তায় জানানো হয়, মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শিক্ষিকার মৃত্যুতে বগুড়াজুড়ে শোকের ছায়া পড়েছে।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়াতে‌ আচমকা রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হয়। নিহত ওই শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন।

তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

সেদিন রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে হাসপাতালে আসছিলেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই না পৌঁছান ওমনি পেছন থেকে মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে সজোরে এক টান দেয়। আর এই টানের চোটে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়।

পরে সেখান থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *