ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পর্যটক, বিদেশী শিক্ষার্থী কেউ থাকছে না দেশে। আতঙ্কিত সকলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কা, আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আটজন চীনা শিক্ষার্থী।
ইতিমধ্যে বুধবার (১১ নভেম্বর) দুই শিক্ষার্থী চীনে ফিরে গেছেন।
জানা গিয়েছে, চীনের ওই আটজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি (শর্ট কোর্স) প্রোগ্রামে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকেই পরীক্ষা শেষ করে তাদের দেশে ফেরার কথা ছিল।
তবে হঠাৎ করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনার আগমণের খবরে দেশের রাজাকাররা ক্ষেপে উঠেছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এমন অবস্থায় কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। জানা গিয়েছে, দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।
অধ্যাপক এম এ কাউসার জানিয়েছেন, আটজনের বাইরে হলটিতে আরও প্রায় ২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের ডেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে।
তবে মুখে আশ্বস্ত করে কী হবে? পরিস্থিতির যদি উত্তপ্ত থাকে, তাহলে সবাই আতঙ্কিত হবে।
