কক্সবাজার: সড়ক দুর্ঘটনা ঘটলেই চলেছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার খবর আসছে।

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গিয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় বানৌজা-পেকুয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)।

এবং আহত হয়েছেন মোহাম্মদ শাহেদ (২৪)। জানা গিয়েছে, তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি কর চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এবং পেছনে বসেছিলেন রাসেল ও শাহেদ।

দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ লাগে। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মাহবুব নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রাসেল ও শাহেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।

শাহেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *